৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধুনটে জমি বিরোধে কৃষক দম্পতির হামলা, অবসরপ্রাপ্ত শিক্ষকের হাত ভাঙার অভিযোগ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক দম্পতির হামলায় আবুল কাশেম (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল কাশেম ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

এ ঘটনায় আহত শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের ইছাহার আলীর ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশী আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। সালিশে গ্রামের মাতব্বরদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত অমান্য করেন আব্দুল মজিদ। পরে দফায় দফায় বৈঠক করেও দুই পরিবারের মধ্যে বিরোধের কোনো সমাধান হয়নি।
অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকালে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুন শিক্ষক আবুল কাশেমের জমির সীমানায় থাকা বাঁশের তৈরি বেড়া ভাঙতে শুরু করেন। এ সময় আবুল কাশেম তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আবুল কাশেমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং লোহার রড দিয়ে মারধর করলে তার ডান হাত ভেঙে যায়।
ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষক দম্পতি পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ