৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় গৃহবধূর ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

spot_img

বগুড়ার শেরপুরে নিলুফা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিলুফা আক্তার ওই গ্রামের বাসিন্দা মো. এখলাছ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন নিলুফা। বেশ কিছু সময় ধরে তাঁকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের ভেতরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ওড়না কেটে নিচে নামালে দেখা যায়, তিনি মারা গেছেন।

খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ