৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে সেচ পাম্প চুরির অভিযোগে মালামালসহ আটক ৩

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামে সেচ পাম্প চুরির অভিযোগে চোরাই মালামালসহ তিনজনকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এ ঘটনার পর বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা হলেন—সুজাবাদ নতুনপাড়া এলাকার মো. বেলাল হোসেনের ছেলে রাব্বি (২৫), আব্দুল মোতালেবের পুত্র শামীম হোসেন (২৩) এবং পার্শ্ববর্তী বেতগাড়ি গ্রামের আরাফাত হোসেন।
চুরি হওয়া সেচ পাম্পের মালিক আল আমিন জানান, বোরো মৌসুমে ধানক্ষেতে সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক পাম্পটি প্রতিদিনের মতো বন্ধ রেখে তিনি এশার নামাজে যান। এ সময় দুর্বৃত্তরা মেশিন ঘরে ঢুকে পাম্পটি চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ অভিযান শুরু করে।
পরবর্তীতে বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় চোরাই মাল বিক্রির সময় পুলিশের হাতে আটক হন ওই তিনজন। এ সময় চুরি হওয়া পাম্পটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে হাঁস-মুরগি ও গবাদিপশু চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ