১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মামলার পলাতক তাঁতীলীগ নেতা গ্রেফতার

spot_img

বগুড়ার শাজাহানপুরে মামলার পলাতক আসামি ও উপজেলা তাঁতীলীগের কার্যকরী সদস্য মো. আনোয়ার হোসেন মহুরি (৪৫) গ্রেফতার হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আনোয়ার হোসেন উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় দায়ের হওয়া মামলা নং-১৭, তারিখ ৮ মার্চ ২০২৫, জিআর নং-৮০ অনুযায়ী ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ ধারায় গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পরিচয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার ও সংগঠনের অভ্যন্তরে কর্তৃত্ব কায়েমসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ