১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে সফর, ১৪৪৮ হিজরি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বগুড়ার কাচ্চি ডাইনে ৪০ হাজার টাকা জরিমানা

spot_img

বগুড়ার ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ইয়াকুবিয়ার মোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, তৈরির উপকরণ ও সরঞ্জাম সংরক্ষণ করতে দেখা যায়। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে টক দই ও মসলা জাতীয় খাবার রাখা ছিল।

এছাড়া নষ্ট ও ফাঙ্গাসযুক্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি তৈরি করা হচ্ছিল বলে জানায় অভিযান পরিচালনাকারী দল। রান্নাঘর ও স্টোর রুমে ইঁদুর ও চিকার বিচরণ এবং বিভিন্ন খাদ্য সরঞ্জামে মলমূত্রের চিহ্নও পাওয়া যায়।

এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ