২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আদমদীঘিতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

spot_img

বগুড়ার আদমদীঘিতে বাসের চাকায় পিষ্ট হয়ে আবু বকর সিদ্দীক (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের শামীম ইসলামের ছেলে এবং পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার ডালম্বা বটতলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার ডালম্বা বটতলী নামকস্থানে একটি দোকানে খাবারের জিনিস কিনতে যায় শিশু আবু বক্কর সিদ্দীক। বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় বগুড়াগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ