২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

spot_img

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাসা থেকে সাগর (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৮এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম পৌরসভার রহমান নগর এলাকার নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাগর নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবার সিংড়ায় বসবাস করলেও তিনি নন্দীগ্রামের রহমান নগর এলাকায় স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকতেন। প্রায় এক মাস আগে তিনি ঢাকা থেকে নন্দীগ্রামে আসেন।
বেশকিছুদিন আগে স্ত্রী’র সাথে সাগরের পারিবারিক মনোমালিন্য হয়। এর জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত মঙ্গলবার দুপুরে তাকে জীবিত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
এরপর দিন ও রাত পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বুধবার সকালে সাগরের বাবা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, সাগর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছেন।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, সাগর নামের যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য ময়নাতদন্ত শেষে জানা যাবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ