২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃ’ত্যু

spot_img

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে লাভলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম নারুলী নতুনপাড়া এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন।

এক পর্যায়ে লাভলী বেগম রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ