২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা’র উদ্বোধন।

spot_img

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ায় শুরু হলো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ২০২৫। শুক্রবার সকালে মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, এনসিপি’র বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ,সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতিক ওমর, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য সদস্য জহুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, গ্রীণ ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্তাধিকারী আরিফ ওয়াহিদুল প্রমূখ। দোয়া পরিচালনা করেন সাংবাদ ইউনিয়ন বগুড়ার সদস্য মোঃ আবু মুসা। মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষনীয় রাইড রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ