১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে বিএনপি নেতা গোলাম মাহাবুব প্যারিস ও আব্দুল আলীম মুকুলের রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহাবুব প্যারিস ও ভাণ্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম মুকুলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে মরিচতলা বাজার এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বাঁধন, উপজেলা যুবনেতা উজ্জল ও বিপুল।

এ ছাড়া ভাণ্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা মুন্নাফ সরকার, ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল আলীম, সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ জাহান সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সুমন, আহাদ, সাঈদ, আরিফ, মাসুদ ও শফিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে গোলাম মাহাবুব প্যারিস ও আব্দুল আলীম মুকুলের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ