৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

২২ দিনে বগুড়ায় ৬ মন্ত্রী, বৃহস্পতিবার আসছেন আরও ৪ জন

spot_img

মাত্র ২২ দিনের ব্যবধানে বগুড়ায় ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সফরের পর আবারও একদিনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর আগমন ঘটছে। বৃহস্পতিবার (৭ মে) সরকারি সফরে তারা বগুড়ায় আসছেন।

সরকারি সূত্র জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট সচিব ফাহমিদা আখতার আকাশপথে বগুড়ায় পৌঁছাবেন।

তাদের সফরের মূল উদ্দেশ্য বগুড়ার দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই। এ জন্য তারা সম্ভাব্য করণীয় নির্ধারণে সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি জেলায় পাইলট তৈরির লক্ষ্যে একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে একই দিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ-১০ম শ্রেণি) পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।
জেলা প্রশাসনের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন। তারা সরেজমিনে পরিদর্শন করবেন।”এর আগে চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে বগুড়া সফর করেন সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

সব মিলিয়ে অল্প সময়ের ব্যবধানে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর ধারাবাহিক সফরে বগুড়াকে ঘিরে নতুন করে গুরুত্ব বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ