২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রফেসর ক্লিনিক অনূর্ধ্ব-১৬ ডুয়েল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া–দুবলাগাড়ী সড়কে অবস্থিত প্রফেসর ক্লিনিকের উদ্যোগে প্রফেসর ক্লিনিক অনূর্ধ্ব-১৬ ডুয়েল  ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ব্ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ক্লিনিক প্রাঙ্গণে ফিতা কেটে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্ৰনী ব্যাংকের সাবেক জিএম জালাল উদ্দিন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ক্লিনিকের স্বত্ত্বাধিকারী জাফর আলমঙ্গীর হোসেন,শাজাহানপুর থানা পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, দুবলাগাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামসুর রহমান এবং অবসরপ্রাপ্ত নেভি অফিসার মোকসেদ আলি।

এ ছাড়া ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও কুসংস্কার থেকে দূরে রাখে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করে। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ